আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর জেল
- আপলোড তারিখঃ
১৭-০২-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার আলমডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন লস্কর ফোর্সসহ জেহালা গড়চাপড়া গ্রামের মৃত গনি মণ্ডলের ছেলে মাদকসেবী ও ব্যবসায়ী আব্দুল মজিদকে (৩৫) আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হলে নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকসেবী আব্দুল মজিদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকালই তাঁকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়।
কমেন্ট বক্স