আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর জেল

আপলোড তারিখঃ 2020-02-17 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর জেল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার আলমডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন লস্কর ফোর্সসহ জেহালা গড়চাপড়া গ্রামের মৃত গনি মণ্ডলের ছেলে মাদকসেবী ও ব্যবসায়ী আব্দুল মজিদকে (৩৫) আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হলে নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকসেবী আব্দুল মজিদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকালই তাঁকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)