দর্শনায় পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক ৫
- আপলোড তারিখঃ
১৭-০২-২০২০
ইং
দর্শনা অফিস:
দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চার বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে দর্শনা পৌর এলাকার আজিমপুর-ঈশ্বরচন্দ্রপুর রাস্তার ওপর থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার ক্যানাল পাড়ার ডাবলু মণ্ডলের ছেলে রাজিব আহম্মেদ (২৩) ও একই উপজেলার শ্রী শান্ত কর্মকারের ছেলে শমের কর্মকার (৩১)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ফোর্স নিয়ে রোববার সন্ধ্যায় দর্শনা পৌর এলাকার আজিমপুর-ঈশ্বরচন্দ্রপুর সড়কের পাকা রাস্তার ওপরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় চার বোতল ফেনসিডিলসহ রাজিব আহম্মেদ ও শমের কর্মকারকে আটক করা হয়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
কমেন্ট বক্স