দর্শনায় পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক ৫

আপলোড তারিখঃ 2020-02-17 ইং
দর্শনায় পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক ৫ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চার বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে দর্শনা পৌর এলাকার আজিমপুর-ঈশ্বরচন্দ্রপুর রাস্তার ওপর থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার ক্যানাল পাড়ার ডাবলু মণ্ডলের ছেলে রাজিব আহম্মেদ (২৩) ও একই উপজেলার শ্রী শান্ত কর্মকারের ছেলে শমের কর্মকার (৩১)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ফোর্স নিয়ে রোববার সন্ধ্যায় দর্শনা পৌর এলাকার আজিমপুর-ঈশ্বরচন্দ্রপুর সড়কের পাকা রাস্তার ওপরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় চার বোতল ফেনসিডিলসহ রাজিব আহম্মেদ ও শমের কর্মকারকে আটক করা হয়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)