রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় বিদ্যুতস্পৃষ্টে রং মিস্ত্রি আহত

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২০ ইং
কার্পাসডাঙ্গায় বিদ্যুতস্পৃষ্টে রং মিস্ত্রি আহত
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাশেদুল ইসলাম (২৫) নামের এক রং মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল নয়টার দিকে কার্পাসডাঙ্গা বাজারের একটি দোকানে এ ঘটনা ঘটে। জানা যায়, কার্পাসডাঙ্গা বাজারের একটি দোকানে রাশেদুল নামের এক যুবক রংয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তাঁর হাতে বিদ্যুতের তার লাগলে তিনি ঘটনাস্থলে আহত হয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে চিকিৎসা শেষে রাশিদুলের আত্মীয়-স্বজনরা এসে তাঁকে বাড়িতে নিয়ে যায়। রাশেদুল ইসলাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মাঝপাড়ার মো. কালাম হোসেনের ছেলে।


কমেন্ট বক্স