প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাশেদুল ইসলাম (২৫) নামের এক রং মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল নয়টার দিকে কার্পাসডাঙ্গা বাজারের একটি দোকানে এ ঘটনা ঘটে। জানা যায়, কার্পাসডাঙ্গা বাজারের একটি দোকানে রাশেদুল নামের এক যুবক রংয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তাঁর হাতে বিদ্যুতের তার লাগলে তিনি ঘটনাস্থলে আহত হয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে চিকিৎসা শেষে রাশিদুলের আত্মীয়-স্বজনরা এসে তাঁকে বাড়িতে নিয়ে যায়। রাশেদুল ইসলাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মাঝপাড়ার মো. কালাম হোসেনের ছেলে।
