দামুড়হুদায় ইয়াসমিনা খাতুনের সংবাদ সম্মেলন
- আপলোড তারিখঃ
১২-০২-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জোরপূর্বক বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে অযৌক্তিভাবে বিয়ের দাবী করায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দামুড়হুদা প্রেসক্লাব মিলনায়তনে ভুক্তভোগী পরিবারের পক্ষে রনির মা মোছা. ইয়াসমিনা খাতুন পরিবারের লোকজনকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেছেন, গত ৬ ফেব্রুয়ারী রাত ৮টার দিকে ১৫/১৬ লোকজন আমার নিজ বাড়িতে এসে দরজা খুলতে বলে। আমি দরজা খুলে দেখি ওই ১৫/১৬ লোকের মাঝখানে একটা মেয়ে। দরজা খুলে দেওয়ার পরপরই জলি নামের ওই মেয়েটিকে জোর করে আমার ঘরে তুলে দেন তারা। বাড়িতে আসার কারণ জানতে চাইলে ওই মেয়ে বলে আপনার ছেলে রনির সাথে আমার প্রেমের সম্পর্ক। সে আমাকে আসতে বলেছে। প্রমাণপত্র আছে কিনা জানতে চাইলে ওই মেয়ে কোনো প্রমাণ দেখাতে পারেনি। বিষয়টি আমার ছেলে রনিকে জিজ্ঞাসা করা হলে, সে বলে তার সঙ্গে ওই মেয়ের কোনো ধরণের সম্পর্ক নেই।
প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি একজন অসুস্থ্য মানুষ। আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। ওই মেয়ে যদি কোনো ধরণের অঘটন ঘটায় তার দায়িত্ব নেবে। আমরা ওই মেয়েকে নিয়ে খুবই শঙ্কিত এবং ভীত হয়ে দিন পার করছি। তাছাড়া ওই মেয়ে আমার বাড়িতে অবস্থান করায় সমাজে আমাদের মানসম্মানও ক্ষুণ্ন হচ্ছে। কিছু ভাড়াটিয়া লোকজন এভাবে একটি মেয়েকে জোরপূর্বক আমাদের ঘরে তুলে দেবে, আর তাকে আমাদের বাড়ির বউ করে নিতে হবে, এটা কোনধরনের সমাজ ব্যবস্থা। এরকম অযৌক্তিক দাবি কোনো সভ্য পরিবার মেনে নিতে পারে না। ওই মেয়ের কাছে আমরা এখন জিম্মি হয়ে পড়েছি। কোনো প্রমান ছাড়াই মিথ্যা প্রেমের গল্প বলে, আমাদেরকে ওই মেয়ে ব্লাকমেইল করেছে। আমরা এ বিষয়টির সুষ্ঠু সমাধান চাই। বিষয়টি সমাধানের লক্ষে এ সংবাদ সম্মেলন থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপারের আশু-হস্তক্ষেপ কামনা করছি।
কমেন্ট বক্স