জীবননগরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা
- আপলোড তারিখঃ
১১-০২-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগরে ২১ শে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিরাজুর ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল, জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী নাসির উদ্দিন, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইররুল বাশার শিপলু, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াস, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, সমাজসেবা অফিসার মাসুদুর রহমান, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
কমেন্ট বক্স