গোবিন্দপুর হরিতলার কাননের ৫ মাসের কারাদণ্ড
- আপলোড তারিখঃ
০৯-০২-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মাদক সেবনকারী গোবিন্দপুর হরিতলার কাননের ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত কানন আলী (২৪) আলমডাঙ্গা পৌর এলাকার হরিতলার সেন্টু আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। তিনি চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত।
কমেন্ট বক্স