চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার শীতার্তদের মধ্যে কম্বল বিতর করলেন প্রফেসর ডা. মাহবুব মেহেদী
- আপলোড তারিখঃ
০৯-০২-২০২০
ইং
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, সৎ ও নির্ভীক জননেতা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহববুব হোসেন মেহেদী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মুজিববর্ষ-২০২০ এ নেওয়া বছরব্যাপী নানা কর্মসূচির মধ্যে তিনি এ কম্বল বিতরণ করেন তিনি। গতকাল শনিবার তিনি নিজ উদ্যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মোড়ের বনলতা ভবনে সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে শীর্তাত মানুষের মাঝে তিনি এ কম্বল বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি সোনার বাংলাদেশ গড়ার। তাঁর সুযোগ্য উত্তরসূরি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। আমাদেরকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সাথে কাজ করতে হবে। যে যেখানে আছি সেখান থেকে বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার কাজ করতে হবে। এ সময় তিনি আরো বলেন, মানুষ মানুষের জন্য। এই শীতে শীর্তাতদের পাশে দাড়াতে হবে। তাহলে অসহায় মানুষেরা কষ্ট পাবে না। বঙ্গবন্ধুৃর স্বপ্ন ছিলো কেউ যেন কষ্ট না পাই। সোনার দেশে সোনার সুখে থাকে যেন মানুষ।
এ সময়, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা কৃষকলীগের সহসভাপতি আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দীন বাবু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছোরাপ উদ্দীন, জেলা কৃষকলীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, আলমগীর হোসেন, থানা কৃষকলীগের সদস্য কামাল হোসেনসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। (-বিজ্ঞপ্তি)
কমেন্ট বক্স