রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেক কেটে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহববুব হোসেন মেহেদীর জন্মদিন পালন করলেন নেতাকর্মীরা

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২০ ইং
কেক কেটে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহববুব হোসেন মেহেদীর জন্মদিন পালন করলেন নেতাকর্মীরা
দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, সৎ ও নির্ভীক জননেতা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহববুব হোসেন মেহেদীর জন্মদিন পালন করেছেন নেতাকর্মীরা। গতকাল শনিবার সন্ধ্যায় হঠাৎই জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেক নিয়ে হাজির হন চুয়াডাঙ্গা হাসপাতাল মোড়ের প্রফেসর ডা. মাহবুব মেহেদীর চেম্বার বনলতা ভবনে। ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রিয় নেতাকে। অনুরোধ জানান কেক কাটার। এ সময় প্রফেসর ডা. মাহবুব মেহেদী নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন। সকলের সাথে তিনি জন্মদিনের কেক কাটেন। সংক্ষিপ্ত অনুভূতিতে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব মেহেদী বলেন, রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। ছাত্রজীবনে ছাত্রলীগ করতাম। ছাত্রলীগের সাথে থেকে মানুষকে সেবা করেছি। দেশ, জাতি তথা মানুষের ভালো চিন্তা করেছি। ডাক্তার হওয়ার পর থেকে জীবনের পুরোটা সময়ই চিকিৎসা সেবা দিয়ে আসছি মানুষকে। আজ নেতাকর্মীদের কাছ থেকে জন্মদিনে যে ভালোবাসা পেলাম, তা ভোলার নয়। খুব ভালো লাগছে। কেক কাটা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা কৃষ জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, সহসভাপতি আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দীন বাবু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছোরাপ উদ্দীন, জেলা কৃষকলীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, আলমগীর হোসেন, থানা কৃষকলীগের সদস্য কামাল হোসেন, কৃষকলীগ নেতা গোলাম মোস্তফা লালাসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে, কুষ্টিয়ায় বিএমএ’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহববুব হোসেন মেহেদীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে। কুষ্টিয়ার বিশিষ্ট চিকিৎসকেরা তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন দেশ বিদেশের সুনামধন্য চিকিৎসকেরা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব। (-বিজ্ঞপ্তি)


কমেন্ট বক্স