রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে আ.লীগ ওয়ার্ড সভাপতিকে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২০ ইং
তিতুদহে আ.লীগ ওয়ার্ড সভাপতিকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির সভাপতি সাইদুল ইসলামকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত সাইদুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বোলদিয়া গ্রামের মাদ্রাসাপাড়ার মৃত ইয়াসিন মণ্ডলের ছেলে ও তিতুদহ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। জানা যায়, গতকাল দুপুরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশি মৃত আব্দুল জলিলের ছেলে বাবলু ও সাইদুল ইসলামের মধ্যে বাকবিতণ্ডা বাধে। এরই একপর্যায়ে বাবলু একটি চলা-কাঠ দিয়ে সাইদুল ইসলামের মাথায় আঘাত করে। এ সময় সাইদুল ইসলাম গুরুত্বর জখম হলে পরিাবরের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।


কমেন্ট বক্স