সম্পর্ক উন্নয়নে একে অপরের কুশল বিনিময়
- আপলোড তারিখঃ
০৮-০২-২০২০
ইং
চুয়াডাঙ্গায় মুক্তি ও পোস্ট অফিসপাড়া সমন্ব^য় কমিটির প্রীতিভোজ
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরের ইমার্জেন্সী রোড-সংলগ্ন মুক্তি ও পোস্ট অফিসপাড়া বাসিন্দাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের লক্ষ্যে প্রীতি ভোজ অনুষ্ঠান-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ফুলকুঁড়ি শিশু বিদ্যালয় চত্বরে এশার নামাজের পর রাত ৮টা ৩০ মিনিটে এ প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।
ভোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নাসির খসরু ডিউক। অনুষ্ঠানে ইমার্জেন্সী রোড-সংলগ্ন মুক্তি ও পোস্ট অফিস পাড়া, চুয়াডাঙ্গা সমন্ব^য় কমিটি সভাপতি আলহাজ্ব মো. সফিয়ার রহমান উপস্থিত মহল্লাবাসীর উদ্দেশে বলেন, ‘আমরা এ এলাকাতে দলমত-নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করছি। আগামীতেও যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করতে পারি, সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে। কারও কোনো সমস্যা হলে সামাজিকভাবে সমাধানের চেষ্টা করতে হবে।’ এ সময় রাফিদ পোল্টির এমডি, দারুস সালাম জামে মসজিদের সভাপতি ও মহল্লার সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা সৈয়দ আসাদুজ্জামান মহল্লাবাসীদের খোঁজ-খবর নেন এবং উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘এ এলাকাতে বসবাসকারী সবাই আমরা এক অপরের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ মনোভাব নিয়ে চলব এবং এ এলাকায় রাষ্ট্র বা সমাজবিরোধী যেকোনো কর্মকাণ্ড সম্মিলিতভাবে প্রতিরোধ করব।’ এ সময় উপস্থিত ডা. রবিন তাঁর বক্তব্যে বলেন, ‘আমার পিতা মরহুম দেলওয়ার সাহেব যেভাবে এলাকাবাসীর সহযোগিতা করেছেন, আমিও সেভাবে সহযোগিতা করার চেষ্টা করব।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমার্জেন্সী রোড-সংলগ্ন মুক্তি ও পোস্ট অফিস পাড়া সমন্ব^য় কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক মো. ইস্্রাফিল হক, ডা. আব্দুল হাকিম, মরহুম ডা. দেলওয়ারের জামাই ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুল আজিজ, রেজাউল হক লাল্টু, ইউনুছ মিয়া, তোফা মিয়া, মুন্সি ইলিয়াছ হোসেন, ইয়ামিনুর রহমান, নিশি, জাকির, ইস্রাফিল, রতন, সাইদুর রহমান ডডি, আলম, আব্বাস, মোহাম্মদ ও মারুফ প্রমুখ। মহল্লা কমিটির সাধারণ সম্পাদক সাহেদ হাসান হালিম গুরুতর অসুস্থ থাকায় তাঁর রোগমুক্তি ও মহল্লাবাসীর সাফল্য কামনায় এ সময় ভোজ অনুষ্ঠানপূর্ব দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দারুস সালাম জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. আজিজুল্লা। ভোজ অনুষ্ঠানটির তত্ত্বাবধায়নে ছিলেন মুন্সি ইলিয়াছ হোসেন ও মো. জাকির হোসেন।
কমেন্ট বক্স