রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিএনপি নেতা রফিকুল ইসলামের মৃত্যু, শোকের ছায়া

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২০ ইং
বিএনপি নেতা রফিকুল ইসলামের মৃত্যু, শোকের ছায়া
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। রফিকুল ইসলাম সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মরহুম সিরাজুল ইসলামের ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে হৃদরোগে আক্রান্ত হন তরুণ এই নেতা। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু ঘটে। মধ্যরাতে রফিকুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার আত্মীয়-স্বজন ও শুভান্যুধায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। গতকাল শুক্রবার বেলা ১১টার সময় গোবিন্দপুর গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মসিউর রহমান, বিএনপির ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এসএম মসিউর রহমান, সদস্যসচিব অ্যাডভোকেট এমএ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুল আলীম, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল ইসলাম ফিরোজ, ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান খোকন ও সদস্য সচিব মো. শাহনেওয়াজ সুমন।


কমেন্ট বক্স