রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পারকৃষ্ণপুর-মদনায় নবীন-প্রবীণদের মিলন মেলা

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২০ ইং
পারকৃষ্ণপুর-মদনায় নবীন-প্রবীণদের মিলন মেলা
আওয়াল হোসেন: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে নবীন-প্রবীণদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘রাঙিয়ে দিয়ে যাও’ স্লোগানে ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে গতকাল বুধবার সকাল ১০টায় বারাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল নানা ধরনের পিঠা-পুলির প্রতিযোগিতা, ফুটবল খেলা, কিশোরীদের চেয়ার সিটিং, কিশোরদের ফুটবল খেলা, ছোটদের দেশের গানের সঙ্গে নাচ ও নবীন-প্রবীণদের মধ্যে ১০ মিনিটের ফুটবল খেলা। এ ফুটবল খেলার নির্দেশনা ছিল নবীনরা প্রবীণদের পা থেকে বল কেড়ে নিতে পারবে না, প্রবীণদের ফেলে দিতে পারবে না ও ধাক্কা মারা যাবে না। তবে বল খেলার সময় মাঠে ফাঁকা স্থানে বল পেলে সেই বল নিয়ে গোল দিতে পারবে নবীনরা। এ খেলায় প্রবীণ দল ৫-১ গোলে জয় পায়। দিনব্যাপী এ বর্ণিল অনুষ্ঠান শেষে বিকেল চারটায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শিক্ষক নাজিমুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এ এম জাকারিয়া আলম। তিনি বলেন, মুজিববর্ষে দিনব্যাপী এ ধরনের ক্রীড়ানুষ্ঠান একদিকে যেমন কিশোর-কিশোরীদের মাদক থেকে দূরে রাখতে পারে, তেমনই স্বাস্থ্যসুরক্ষায় মননশীল করে গড়ে তুলতে পারে। কিশোর-কিশোরীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। তাহলে তারা মাদকের ছোবল থেকে দূরে থাকতে পারবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনতাজ আলী, সাবেক সভাপতি বরকত আলী, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন ও সাবেক সভাপতি ইকরামুল হক। এ ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক মোসাহেব কাক্কা, রবিউল ইসলাম, আ. মান্নান, দোস্ত মোহাম্মদ, আব্দুল মতিন, মহিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাজ্জাদ হোসেন, সাইফুর রহমান, রেবেকা সুলতানা ও লাল্টু।


কমেন্ট বক্স