দামুড়হুদায় উৎসবমুখর পরিবেশে যুগান্তরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
- আপলোড তারিখঃ
০৫-০২-২০২০
ইং
দর্শনা অফিস:
দর্শনা প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে দৈনিক যুগান্তর-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনায় শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যুগান্তর পত্রিকার ২১ বছর, এখন সে টগবোগে যুবক। যুবক বয়স যার, যুদ্ধে যাওয়ার সময় তার। দেশে অনিয়ম, দুর্নীতি ও সফলতার সংবাদ প্রচারে অগ্রণী ভূমিকা রেখে চলেছে যুগান্তর। সমাজের অসঙ্গতির চিত্র তুলে ধরে তারা। দেশের উন্নয়নের অগ্রযাত্রার অংশিদার হিসেবে যুগান্তর কাজ করবে, আশা রাখি।’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক পত্রিকার দামুড়হুদা সংবাদদাতা মনিরুজ্জামান ধীরু বাউল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর-এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ইকরামুল হক পিপুল। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা আওয়মী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, দর্শনা কেরু এন্ড কোম্পানীর মহাব্যাবস্থাপক (বিক্রয়) শেখ শাহাবুদ্দিন ও গণ-উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক কবি আবু সুফিয়ান। অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা শাখার সুজনের যুগ্ম আহ্বায়ক সদমান সাদী সাকিবসহ সাংবাদিক ও এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হানিফ মণ্ডল।
কমেন্ট বক্স