চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে ব্যবসায়ী রঞ্জু আহত
- আপলোড তারিখঃ
০৪-০২-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার বড় বাজারে নিজ নির্মাণাধীন বাড়ির দুইতলার ছাদ থেকে পড়ে রঞ্জু মিয়া (৫০) নামের এক ব্যক্তি গুরুত্বর জখম হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে এনে ভর্তি করে। আহত রঞ্জু মিয়া চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিসপাড়ার মৃত. মহাসিন আলীর ছেলে ও শহরের একজন ব্যবসায়ী। গতকাল সোমবার বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী রঞ্জু মিয়া নিজের নির্মাণাধীন বাড়ির দুই তলার ছাদ নির্মাণের কাজ পর্যবেক্ষণের সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুত্বর আহত হন। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান বলেন, দুইতলার উপর থেকে পড়ে যাওয়ার কারণে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাত হয়েছে। তাঁর একটি হাতের দুইটি হাঁড়ই ভেঙ্গে গেছে। তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
কমেন্ট বক্স