রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলাউদ্দিন আহম্মেদ পাঠাগারের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও গুণীদের সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২০ ইং
আলাউদ্দিন আহম্মেদ পাঠাগারের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও গুণীদের সংবর্ধনা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা আলাউদ্দিন আহম্মেদ পাঠাগারের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে সানবিম ক্যাডেট স্কুলে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আলাউদ্দিন আহম্মেদ পাঠাগরারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান। সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনিতিক আহসান উল্লাহ, আশরাফুল হক, গীতিকার মাসুদ রানা লিটন, সানবীম ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ রাজিবুল ইসলাম, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, আলহাজ লিটন মিয়া, আলমডাঙ্গা ইসলামী ব্যাংকের প্রতিনিধি আজিজুল হক প্রমুখ।,সভায় ৬ প্রাথমিক বিদ্যালয়ের মোট ৭০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়াও বিভিন্ন পেশার ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখে চলেছেন সেইসব গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। সাহিত্য ও নাটকে বিশেষ অবদানের জন্য হামিদুল ইসলাম আজম, সাংবাদিকতায় খন্দকার শাহ আলম মন্টু ও ইউনুচ আলী মন্ডল, শিক্ষাক্ষেত্রে রাজিবুল হক, রেহেনা আক্তার, আমিনুল ইসলাম, শামিম রেজা, সমাজ সেবায় আহসান উল্লাহ ও আশরাফুল ইসলাম, সংগীত মাসুদ রানা লিটন, পলাশ আহম্মেদ, ব্যবসাক্ষেত্রে আলহাজ্ব লিটন মিয়াসহ মোট ১০জন গুণী সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট পান।


কমেন্ট বক্স