রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অ্যাডিশনাল এসপি কলিমুল্লাহসহ বিশিষ্ট জনদের অংশগ্রহন

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২০ ইং
অ্যাডিশনাল এসপি কলিমুল্লাহসহ বিশিষ্ট জনদের অংশগ্রহন
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শিক্ষাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত সমীকরণ প্রতিবেদক: সমাজ সচেতনতায় প্রত্যয় সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঝিনাইদহের হরিণাকন্ডু উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের রিশখালী বাজারে শিক্ষাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে খোলা আকাশের নিচেই বসে শিক্ষাবিষয়ক সচেতনতামূলক কর্মশালাটি উপভোগ করেন এলাকার শতশত শিক্ষানুরাগী মানুষ। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে অভিভাবকের ভূমিকাবিষয়ক নানা আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার ও হরিণাকুন্ডুর কৃতী সন্তান মো. কলিমুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান। অনুষ্টনের সভাপতিত্ব করেন প্রত্যয় সমাজ কল্যাণ ফাউণ্ডেশনের সভাপতি ডা. আবুল কালাম আজাদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যয় সমাজ কল্যাণ ফাউণ্ডেশনের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. আলাউদ্দীন মাস্টার, আনিচুর রহমান, হাফিজুর রহমান সম্রাট, আব্দুল কুদ্দুস মাস্টার প্রমুখ।


কমেন্ট বক্স