জীবননগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- আপলোড তারিখঃ
০১-০২-২০২০
ইং
এআর ডাবলু/মুন্না:
জীবননগরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে জীবননগর উপজেলার শিয়ালমারি পশুহাট ও উথলী বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা বেগম (৮৫) নামের এই বৃদ্ধার মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের শিয়ালমারি গ্রামের মৃত মুক্তিযোদ্ধা দীন মুহাম্মদ দুলোর স্ত্রী।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের শিয়ালমারি পশুহাট পার হয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা ফিরোজা বেগমের মৃত্যু হয়। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
কমেন্ট বক্স