জীবননগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

আপলোড তারিখঃ 2020-02-01 ইং
জীবননগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু ছবির ক্যাপশন:
এআর ডাবলু/মুন্না: জীবননগরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে জীবননগর উপজেলার শিয়ালমারি পশুহাট ও উথলী বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা বেগম (৮৫) নামের এই বৃদ্ধার মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের শিয়ালমারি গ্রামের মৃত মুক্তিযোদ্ধা দীন মুহাম্মদ দুলোর স্ত্রী। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের শিয়ালমারি পশুহাট পার হয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা ফিরোজা বেগমের মৃত্যু হয়। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)