রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় এক কেজি গাঁজাসহ মিণ্টু আটক

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২০ ইং
কার্পাসডাঙ্গায় এক কেজি গাঁজাসহ মিণ্টু আটক
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলায় ১ কেজি গাঁজাসহ মিন্টু মণ্ডল (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে দামুড়হুদার প্রতাপপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। জানা গেছে, গতকাল দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ফোর্সসহ দামুড়হুদা থানাধীন প্রতাপপুর গ্রামস্থ গলায় রশি ব্রিজ-সংলগ্ন আব্দুস সালামের মুদির দোকানের পাশ থেকে ১ কেজি গাঁজাসহ মিন্টুকে আটক করেন। আটক মিন্টু জীবননগর থানার আন্দুলবাড়িয়া গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে। আটকের পর মিন্টুর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স