দর্শনায় ১০পিস ইয়াবাসহ মাহিদুল আটক
- আপলোড তারিখঃ
২৯-০১-২০২০
ইং
দর্শনা অফিস:
দর্শনায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী মাহিদুল ইসলামকে (৩৪) আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা মোবারকপাড়া থেকে মাহিদুলকে আটক করা হয়। আটককৃত মাইদুল দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের রহমান খাঁর ছেলে। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় মাদক ব্যাবসায়ী মাহিদুল ইসলামের নামে একটি মাদক মামলা দায়ের করেছে পুলিশ।
কমেন্ট বক্স