দর্শনায় ১০পিস ইয়াবাসহ মাহিদুল আটক

আপলোড তারিখঃ 2020-01-29 ইং
দর্শনায় ১০পিস ইয়াবাসহ মাহিদুল আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী মাহিদুল ইসলামকে (৩৪) আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা মোবারকপাড়া থেকে মাহিদুলকে আটক করা হয়। আটককৃত মাইদুল দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের রহমান খাঁর ছেলে। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় মাদক ব্যাবসায়ী মাহিদুল ইসলামের নামে একটি মাদক মামলা দায়ের করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)