কুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার
- আপলোড তারিখঃ
২৯-০১-২০২০
ইং
কার্পাসডাঙ্গা প্রতিনিধি:
দামুড়হুদা উপজেলার কুনিয়া গ্রামে পরিত্যক্ত অবস্থায় ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কুনিয়া গ্রামের আবু বক্করের ছেলে রফিকুলের ভুট্টাখেত থেকে এ ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় ডিএসবির এ এস আই আরজ ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাসকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
কমেন্ট বক্স