মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার
- আপলোড তারিখঃ
২৯-০১-২০২০
ইং
জেহালায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা জেহালা ইউনিয়নে আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক এখন বন্ধুর মতো। এ বছর মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। তাই পুলিশের প্রতি সাধারণ মানুষের যে ভ্রান্ত ধারণা হয়েছিল, আমরা সম্মিলিতভাবে কাজ করে প্রমাণ করে দেব, পুলিশই জনতা এবং জনতাই পুলিশ। যে কোনো ধরণের সমস্যায় পুলিশকে জানান, পুলিশ আপনাকে তাৎক্ষণিক সেবা দিবে। সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার তদন্ত ওসি গাজী শামিম, ওসি-অপারেশন স্বপন কুমার, বীর মুক্তিযোদ্ধা উম্বাদ আলী। জেহালা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শিক্ষক আব্দুল হান্নানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক হেলাল উদ্দিন, সমাজসেবক ফজলুল হক মিয়া, বুদু মিয়া, প্রধান শিক্ষক আতিয়ার রহমান প্রমুখ।
কমেন্ট বক্স