আলমডাঙ্গা হারদীতে ফেনসিডিল ইয়ামিন আটক
- আপলোড তারিখঃ
২৯-০১-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার হারদীর কৃষি ক্লাবের ভেতর মাদকসেবন ও বিক্রয়কালে ২ বোতল ফেনসিডিলসহ হারদী গ্রামের সাজ্জাদ আলীর ছেলে মাদকসেবী ইয়ামিন আলীকে আটক করে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার আসিকুজ্জামান ও এএসআই হামিদ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে ইয়ামিনের নামে আলমডাঙ্গা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ আজ তাকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করবে।
কমেন্ট বক্স