শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন বিপুল শরীফ
- আপলোড তারিখঃ
২৭-০১-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় শরীফ ট্রেডিং এজেন্সির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় শরীফ ট্রেডিং এজেন্সির চেয়ারম্যান বিপুল শরীফের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে শেখ গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরিব রুহানি মাসুম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির প্রমুখ। অনুষ্ঠানে ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কমেন্ট বক্স