কার্পাসডাঙ্গায় ২০ বোতল ফেনসিডিলসহ পলাশ আটক
- আপলোড তারিখঃ
২৬-০১-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়ুহুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ পলাশ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছেন। আটক পলাশ মুন্সিপুর জামাই পাড়ার আনসার মল্লিকের ছেলে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে মুন্সিপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। জানা যায়, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর জামাই পাড়ায় অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর জামাই পাড়ার আনসার মল্লিকের ছেলে মাদক ব্যবসায়ী পলাশকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন তিনি। দামুড়হুদা মডেল থানায় পলাশের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স