ঝিনাইদহে কসাসের এক যুগে পদার্পন উপলক্ষে র্যালি
- আপলোড তারিখঃ
২৪-০১-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
এক যুগে পদার্পণ করল অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন ঝিনাইদহের কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)। ‘তারুণ্যের ঝলকানিতে দূর হবে সব অন্ধকার, নব উচ্ছ্বাসে এক যুগপূর্তিতে কসাস পরিবার’ এ স্লোগানে এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কসাসের সভাপতি উম্মে সায়মা জয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম। অতিথি ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিণ্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সরকারি কেসি কলেজের উপাধ্যক্ষ অশোক কুমার মৌলিক, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. মনোয়ারুল হক লাল, কসাসের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, কসাসের সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস ও সহসভাপতি শফিক মেহমুদ। আলোচনা সভা শেষে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। পরে দিনব্যাপী অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, ২০০৮ সালের ২৩ জুলাই ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ১০ জন তরুণের হাতে গড়ে ওঠে কথন সাংস্কৃতিক সংসদ। এরপর থেকেই সাংস্কৃতিক জাগরণের প্রচেষ্টার পাশাপাশি সমাজ উন্নয়নে কাজ করছে সংগঠনটি। স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে সংগঠনটি লাভ করে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।
কমেন্ট বক্স