সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া উৎসব

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২০ ইং
দামুড়হুদায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া উৎসব
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসারের আয়োজনে, মুজিব জন্মশতবর্ষ-২০২০ উদ্যাপন উপলক্ষে দামুড়হুদা উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে এ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, সার্বিক ব্যাবস্থাপনায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল¬াহ আহমেদ ও দামুড়হুদা ক্রীড়া সাধারণ সম্পাদক এম নূরুন্নবী।


কমেন্ট বক্স