সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২০ ইং
রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের মতবিনিময়
চুয়াডাঙ্গা জেলা ফারিয়া ও ম্যানেজার ফোরমের নেতৃবৃন্দের সাথে সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) ও ম্যানেজার ফোরমের নেতৃবৃন্দের সঙ্গে সংগঠনের প্রধান উপদেষ্টা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ফারিয়ার সভাপতি মো. হাফিজ উদ্দিন, সিনিয়র সহসভাপতি মিজান ও সাধারণ সম্পাদক মুনছুর আলী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ম্যানেজার ফোরমের সভাপতি আমিনুল ইসলাম মুকুল, সফিউল, মজিবার, পাভেল, শিল্পী, ছানোয়ার হোসেন, সাইফুল ইসলাম, মোতাহের হোসেন ও মাহাবুব।


কমেন্ট বক্স