সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রনিক্স মিস্ত্রির মৃত্যু

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২০ ইং
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রনিক্স মিস্ত্রির মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকার কড়ইতলা নামক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মহিবুল ইসলাম (২২) নামের এক ইলেক্ট্রনিক্স মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মহিবুল ইসলাম সদর উপজেলার বিষয়খালী পশ্চিমপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। স্থানীয় বাবুল হোসেন নামের একজন জানান, মহিবুল ইসলাম কড়ইতলা এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুসলিমা খাতুন বিষয়ট নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন