শৈলকুপায় আগুনে পুড়ে তিনটি দোকান ছাই
- আপলোড তারিখঃ
২২-০১-২০২০
ইং
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার ভাটই বাজারের মিয়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, সোমবার আনুমানিক রাত ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে এবং মূহুর্তের মধ্যেই পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। পরে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মেহের ডাক্তারের ওষুধ ফার্মেসি ও স্বপন হোসেনের চা স্টল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে ফাইয়াজ গার্মেন্টসের আনুমানিক ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী জানান।
কমেন্ট বক্স