সরোজগঞ্জে দুই ফার্মেসি মালিককে জরিমানা
- আপলোড তারিখঃ
২১-০১-২০২০
ইং
প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে ফার্মেসি অপরিছন্ন থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও তাপ সংবেদনশী ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করায় নোভা ফার্মেসি ও ডনি মিনি ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় চুয়াডাঙ্গার ড্রাগ সুপার সুকর্ণ আহমেদ উপস্থিত ছিলেন।
ড্রাগ সুপার সুকর্ণ আহমেদ বলেন, সরোজগঞ্জ বাজারে অবস্থিত দুটি ফার্মেসিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্স না থাকায় ডনি মিনি ফার্মেসির মালিক আব্দুল্লাহকে ২০ হাজার টাকা এবং ফার্মেসি অপরিছন্ন থাকায় নোভা ফার্মেসির মালিক আকিদুলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো আবারও এ ধরনের অনিয়ম করলে মোটা অঙ্কের জরিমানার পাশাপাশি কারাদণ্ড দেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কমেন্ট বক্স