সরোজগঞ্জে দুই ফার্মেসি মালিককে জরিমানা

আপলোড তারিখঃ 2020-01-21 ইং
সরোজগঞ্জে দুই ফার্মেসি মালিককে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে ফার্মেসি অপরিছন্ন থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও তাপ সংবেদনশী ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করায় নোভা ফার্মেসি ও ডনি মিনি ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় চুয়াডাঙ্গার ড্রাগ সুপার সুকর্ণ আহমেদ উপস্থিত ছিলেন। ড্রাগ সুপার সুকর্ণ আহমেদ বলেন, সরোজগঞ্জ বাজারে অবস্থিত দুটি ফার্মেসিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্স না থাকায় ডনি মিনি ফার্মেসির মালিক আব্দুল্লাহকে ২০ হাজার টাকা এবং ফার্মেসি অপরিছন্ন থাকায় নোভা ফার্মেসির মালিক আকিদুলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো আবারও এ ধরনের অনিয়ম করলে মোটা অঙ্কের জরিমানার পাশাপাশি কারাদণ্ড দেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)