সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, বিভাগীয় পর্যায়ে নৃত্যে সাফা প্রথম

  • আপলোড তারিখঃ ২১-০১-২০২০ ইং
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, বিভাগীয় পর্যায়ে নৃত্যে সাফা প্রথম
জীবননগর অফিস: জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে ভরতনাট্যম নৃত্যে জীবননগরের মেয়ে সাফা প্রথম স্থান অধিকার করেছে। গত রোববার খুলনা মুন্নুজান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভাগীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাউদিয়া রহমান সাফা চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে। সাফা জীবননগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ছাত্রী। সে জেলা শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমির শিক্ষার্থী। এর আগেও সে জাতীয় পর্যায়ে সাধারণ, লোক ও ভরতনাট্যম নৃত্যে প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল। ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে চুয়াডাঙ্গা জেলার সুনাম বয়ে আনতে সকলের আশীর্বাদ প্রার্থনা করেছে।


কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন