দর্শনার ঈশ্বরচন্দ্রপুরে ফেনসিডিলসহ জহিরুল আটক
- আপলোড তারিখঃ
২১-০১-২০২০
ইং
দর্শনা অফিস:
দর্শনার ঈশ্বরচন্দ্রপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই বোতল ফেনসিডিলসহ জহিরুল ইসলাম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ঈশ্বরচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার ওপর থেকে পুলিশ তাঁকে আটক করে। আটক জহিরুল ইসলাম দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের স্কুলপাড়ার আবুল কাশেমের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক মামুনুর রশিদ ফোর্স নিয়ে সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ঈশ্বরচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় একই গ্রামের স্কুলপাড়ার আবুল কাশেমের ছেলে মাদক ব্যবসায়ী জহিরুল ইসলামকে দুই বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় জহিরুলকে আটক দেখিয়ে একটি মাদক মামলা করেছে পুলিশ।
কমেন্ট বক্স