সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পুকুরে বিষ প্রয়োগ, ১৫ লাখ টাকার ক্ষতি

  • আপলোড তারিখঃ ২১-০১-২০২০ ইং
পুকুরে বিষ প্রয়োগ, ১৫ লাখ টাকার ক্ষতি
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত রোবরার রাতে উপজেলার হিজলী গ্রামের মৎস্যচাষি বিষ্টু হালদারের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ্টু হালদার ওই গ্রামের রঞ্জন হালদারের ছেলে। সরেজমিনে দেখা গেছে, হরিণাকুণ্ডু উপজেলার কাপাশাহাটিয়া ইউনিয়নের চারাতলা বাজারের উত্তর পাশে কাকলী বিলে তিন একর জমির মাছের ঘেরে কে বা কারা রাতের অন্ধকারে ওই পুকুরে বিষ প্রয়োগ করে। গতকাল সোমবার ভোরে স্থানীয় লোকজন মাছ মরে ভেসে থাকতে দেখে পুকুরের মালিককে খবর দেন। মৎস্যচাষি বিষ্টু হালদার জানান, ‘আমি ও আমার ভাই অনন্ত কুমার হালদার দুজনে মিলে ৮ মাস ধরে ৩ একর জমি লিজ নিয়ে পুকুর খনন করে সেখানে মাছ চাষ করছি। পুকুরে পাবদা, শিং ও সাদা মাছ ছিল। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। রোববার দিবাগত রাতের কোনো এক সময়ে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে আমার প্রায় ১৫-২০ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে।’ পার্শ্ববর্তী মৎস্যচাষি কুণ্ডাল হালদার জানান, ‘এর আগেও আমার পুকুরে দুর্বৃত্তরা ট্যাবলেট দিয়েছিল। এ বিষ দেওয়ার কারণে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়। এখন আবার বিষ্টুর পুকুরে বিষ প্রয়োগ করেছে। এ ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি হওয়া উচিত।’ উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) উপানন্দ কুমার বৈদ্য বলেন, সরেজমিনে ওই মৎস্যচাষির পুকুরে বিষ প্রয়োগের সত্যতা পাওয়া গেছে। উপজেলা মৎস্য দপ্তর থেকে তাঁকে সহযোগিতা করা হবে। হরিণাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বিষয়টি জেনে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন