জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন জীবননগর থানার ওসি সাইফুল
- আপলোড তারিখঃ
২০-০১-২০২০
ইং
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম। মাদক মুক্তকরণ, চোরাচালান বন্ধ ও পুলিশি সেবা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ায় বিশেষ ভূমিকা রাখায় তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এ উপলক্ষে গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনসে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন জীবননগর থানার ওসি সাইফুল ইসলামের হাতে। এদিকে, একই দিনে জেলার থানা পর্যায়ে পুলিশের শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন বর্তমান ঢাকা গাজীপুর র্যাবে ট্রেনিংরত জীবননগর থানার এসআই নাহিরুল ইসলাম।
কমেন্ট বক্স