আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দার
- আপলোড তারিখঃ
২০-০১-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পানির আর্সেনিক ও আয়রনমুক্তকরণ স্থাপনার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ ইম্প্যাক্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সুপেয় বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় তিনি বলেন, ‘চুয়াডাঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠন ইমপ্যাক্ট ফাউন্ডেশন সরকারের পাশাপাশি কোমলমতি ছাত্রীদের সুপেয় বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তৈরি করে শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করছে। আমি আশা করি, তাদের মতো সব স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের পাশে দাঁড়াবে।’
প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে নির্মিত পানির আর্সেনিক ও আয়রন মুক্তকরণ স্থাপনা নির্মাণ করেছে ইম্প্যাক্ট ফাউন্ডেশন। যাতে প্রায় ১২ শ শিক্ষার্থী সুপেয় বিশুদ্ধ পানি পান করতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা প্রোগ্রামের প্রশাসক ডা. শাফিউল কবীর, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার মজিবুল ইসলাম, কো-অর্ডিনেশন ম্যানেজার রফিকুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা ম্যানেজার সালাউদ্দিন বিশ্বাস মনা, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক আনিসুজ্জামান, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হাসিনুর রহমান, রওশন আরা, আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম, শহিদুল আলম, মজনুর রহমান, গুলশান আরা, শামীমা ইয়াসমিন, কারেবী সুলতানা, সহকারী শিক্ষক আলি কদর, সমীর কুমার সাহা, রাম কুমার সাহা,মাজেদুর রহমান, মিজানুর রহমান, যুবলীগের নেতা সাইফুর রহমান পিণ্টু, ছাত্রলীগের নেতা হাসানুজ্জামান, সাকিব প্রমুখ।
কমেন্ট বক্স