সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভা

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২০ ইং
আলমডাঙ্গায় আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। তিনি বলেন, ‘যেকোনো সময়ের চেয়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আলমডাঙ্গায় দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি।’ তিনি আরও বলেন, ‘আসুন আমরা মাদককে না বলি। মাদকের সঙ্গে কোনো আপস নয়।’ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শীমা সারমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আসিকুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ। সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সমিতির সম্পাদক নুরুল ইসলাম নুরু, অ্যাড. আব্দুল মালেক, আমিরুল ইসলাম মন্টু, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম রোকন, আব্দুস সালাম, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, ভিডিপি কর্মকর্তা মো. মিলন, পিআইও এনামুল হক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রওশনারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উপজেলা শিক্ষা কর্মকর্তা সামসুুুজ্জোহা, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, মৎস সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী আব্দুর রশিদ, প্রণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, আবাসিক প্রকৌশলী গোলাম নবী, খাদ্য কর্মকর্তা মোফাখ্খারুল, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আব্দুল হালিম মণ্ডল, আবু হোসেন আবু, ডা. মন্জুরুল হক বেলু, যুবউন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খন, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, জহুরুল হক প্রমুখ


কমেন্ট বক্স