সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ইছামতী নদীতে মিলল যুবকের মরদেহ

  • আপলোড তারিখঃ ১৬-০১-২০২০ ইং
মহেশপুরে ইছামতী নদীতে মিলল যুবকের মরদেহ
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের কাছে ইছামতি নদী থেকে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, ওই যুককের নাম হৃদয় হোসেন। তিনি মহেশপুরের পলিয়ানপুর গ্রামের সবুর আলীর ছেলে। ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক জানান, গতকাল সকালে মহেশপুরের পলিয়ানপুর সীমান্তের কাছে ইছামতি নদী থেকে হৃদয় হোসেন নামের এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে স্থানীয়রা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মৃত হৃদয় হোসেন অবৈধভাবে ভারত থেকে ইছামতি নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।


কমেন্ট বক্স