সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া অজ্ঞাতনামা বৃদ্ধর পরিচয় মিলেছে

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২০ ইং
চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া অজ্ঞাতনামা বৃদ্ধর পরিচয় মিলেছে
নিজস্ব প্রতিবেদক: পরিচয় মিলেছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চুয়াডাঙ্গা সদর হাসপতালে চিকিৎসাধীন অচেতন বৃদ্ধর। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার গুড়দাহ গ্রামের মৃত আকবর আলীর ছেলে হায়দার আলী (৫৫)। গত সোমবার দুপুর দুইটার দিকে কয়েকজন ব্যক্তি অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। গতকাল মঙ্গলবার দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় প্রকাশিত ‘অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অজ্ঞাতনামা বৃদ্ধ অসুস্থ’ প্রতিবেদন দেখে বৃদ্ধর ছেলে মনিরুল ও তাঁর পরিবারের অন্য সদস্যরা হাসপাতলে ছুটে আসেন। হায়দার আলীর ছেলে মনিরুল ইসলাম জানান, গত সোমবার সকালে গরু কেনার জন্য ৫০ হাজার টাকা নিয়ে ডুগডুগি গরুর হাটে যাওয়ার উদ্দেশে বাড়ি খেকে বের হন তাঁর বাবা। সন্ধ্যা হয়ে গেলেও বাবা ফিরে না আসায় আত্মীয়-স্বজনদের কাছে মুঠোফোনে খোঁজ করেন। এরপরও বাবার কোনো খোঁজ পাননি তিনি। পরে গতকাল সকালে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় প্রকাশিত ‘অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অজ্ঞাতনামা বৃদ্ধ অসুস্থ’ প্রতিবেদন পড়ে পিতার সন্ধান জানতে পেরে হাসপাতলে ছুটে আসেন ছেলে মনিরুল ও পরিবারের সদস্যরা। এদিকে, অজ্ঞান পার্টির খপ্পরে পরা হায়দার আলীর চেতনা ফিরলেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক জানান, উচ্চ ক্ষমতাসম্পন্ন চেতনা নাশকের প্রভাবে তিনি অচেতন হয়ে পরেন। তাঁর চেতনা ফিরলেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন নি। পুরো পুরি সুস্থ হতে তাঁর আরো কিছু সময় লাগবে।


কমেন্ট বক্স