সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০২০ ইং
মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার উদ্বোধন
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন ঘোষণা করেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ২১টি স্টল স্থান পেয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলমের সভাপতিত্বে ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, লতিফন নেছা লতা, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ। পরে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।


কমেন্ট বক্স