সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা প্রয়াত লিয়াকত আলী শাহর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২০ ইং
দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা প্রয়াত লিয়াকত আলী শাহর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত লিয়াকত আলী শাহর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা পৌর বিএনপির আয়োজনে গতকাল রোববার বিকেল চারটায় দর্শনা পুরাতন বাজার-সংলগ্ন লিটিল এন্জেল স্কুল প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা খাজা আবুল হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি খন্দকার শওকত আলী, বিএনপি নেতা রহম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম খোকন ও দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট। এ ছাড়াও জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মন্জু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানসহ দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, প্রয়াত নেতা লিয়াকত আলী শাহ ছিলেন একজন সফল রাজনৈতিক ব্যক্তি। তিনি রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় ধরে দামুড়হুদা উপজেলা বিএনপি ও উপজেলা চেয়ারম্যান হিসেবে বিচক্ষণ, দক্ষতা ও মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কোনো মানুষ বিপদে পড়লে দলমত না দেখে বিপদে ঝাঁপিয়ে পড়া ছিল তাঁর রাজনৈতিক জীবনের একটি কৌশল। ব্যক্তিগত ও সামাজিক জীবনেও তিনি ছিলেন একজন ভালো মনের মানুষ। দর্শনার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক সংগঠনের সঙ্গে তিনি ওতোপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। পৌর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীফ উদ্দিন, আমিনুল, মহিদ, আলতাফ মিয়া, রাজ্জাক মিয়া, ছালাম মিয়া, মুন্নাফ, ফারুক, রেজাউল, বাদশা, লৎফর, রবিউল, টুটুল শাহ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন খেদু, জেলা মৎসজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল, যুবদলের নেতা জালাল উদ্দিন, সরোয়ার, সোহেল, চঞ্চল, হাসু, আলম, মিল্টন, ছাত্তার, সবদুল, পিয়ার, জাহান আলী, ছাত্রদলের নেতা লিংকন, রাশেদ আহম্মেদ সজীব, জাকির হোসেন, মামুন, তরিকুল, বিদ্যুৎ, সাগর প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দর্শনা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম মাস্টার ও জেলা যুবদলের নির্বহী সদস্য জালাল উদ্দিন লিটন। আলোচনা সভা শেষে প্রয়াত লিয়াকত আলী শাহর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


কমেন্ট বক্স