মেহেরপুরে রাজস্ব প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে খুলনা বিভাগীয় কমিশনারে মতবিনিময়
- আপলোড তারিখঃ
১৩-০১-২০২০
ইং
মেহেরপুর অফিস:
খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সঙ্গে মেহেরপুর জেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘জনগণের ঋণ শোধ করার সৌভাগ্য সবার হয় না। আপনারা সৌভাগ্যবান যে আপনারা সরকারি চাকরি করছেন, জনগণের ঋণ শোধ করার সুযোগ রয়েছে।’ বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘আমরা লেখাপড়া করেছি পুরোনো বই কম মূল্যে কিনে নিয়ে। কিন্তু আজকের শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে নতুন বই পাচ্ছে, তা-ও আবার বিনা মূল্যে এবং সঙ্গে পাচ্ছে টাকা। এর সবকিছু সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।’
জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে মতবিনিময় সভায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সিনিয়র সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন। সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইবাদত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন, রকিবুল ইসলাম, মিথিলা দাস, নিরুপমা রায়, মাহমুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স