সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৪০ বিঘা জমিতে মাল্টা চাষ করে দামুড়হুদার সাখাওয়াত হোসেন বাবুল পেলেন স্বর্ণপদক

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২০ ইং
৪০ বিঘা জমিতে মাল্টা চাষ করে দামুড়হুদার সাখাওয়াত হোসেন বাবুল পেলেন স্বর্ণপদক
প্রতিবেদক, নতিপোতা: মাল্টা পাহাড়ি ফল হিসেবে পরিচিতি হলেও সমতল ভূমিতেও রয়েছে এ ফলের ব্যাপক সম্ভাবনা। চুয়াডাঙ্গার দামুড়হুদায় একই দাগে ৪০ বিঘা জমিতে মাল্টা চাষ করে সাখাওয়াত হোসেন বাবুল এ সম্ভাবনাকে সাফল্যে রূপ দিয়েছেন। তারই স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার (বিএএজি) তাঁকে মাল্টা চাষে অবদানের জন্য স্বর্ণপদক প্রদান করেছে। গত শনিবার সকালে ঢাকাস্থ এগ্রিকালচার রিচার্স হলরুমে তাঁকে এ স্বর্ণপদক প্রদান করা হয় । এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, প্রফেসর ড. আফজাল হোসেন, ড. শাইখ মাহাম্মুদ, ড. কাজী এম বুদরুজ্জামান, বিএএজির ভাইস প্রেসিডেন্ট ড. এম আনারুল কুয়াদেস শেখ, সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ প্রমুখ। উল্লেখ্য, সাখাওয়াত হোসেন বাবুল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রামের আব্দুর রহিম মাস্টারের ছেলে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান