সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলমডাঙ্গা, দামুড়হুদা ও মুজিবনগরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও আতশবাজি উৎসব

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২০ ইং
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলমডাঙ্গা, দামুড়হুদা ও মুজিবনগরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও আতশবাজি উৎসব
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে একযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলমডাঙ্গা, দামুড়হুদা ও মুজিবনগরে র‌্যালি, আলোচনা সভা ও আতশবাজি উৎসব অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা: ‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ এ প্রতিপাদ্যে বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে একযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলমডাঙ্গায় র‌্যালি, আলোচনা সভা ও আতশবাজি উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন। আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দীনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইলা শারমিন, উপজেলা মহিলা তথ্য আপা স্নিগ্ধা দাস, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, উপজেলা প্রকৌশলী আ. রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। দামুড়হুদা: `` দামুড়হুদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে দামুড়হুদা উপজেলা প্রশাসন। গতকাল শনিবার সকাল ১০টায় অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্জু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডা. আবু হেনা জামাল শুভ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আয়ুব আলী, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর কবির, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামসহ সরকারি, স্বায়ত্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। শোভাযাত্রা শেষে বেলা ১১টায় উপজেলা পরিষদের মুক্তমঞ্চে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন ও দর্শন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আসাদুজ্জামান ও গীতা পাঠ করেন শিক্ষক নারায়ণ চন্দ্র। স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের নেতা এম এ করিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্জু। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর কবির ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শন করা হয়। এরপর বেলা আড়াইটায় কানন বিদ্যাপীঠে শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে চারটায় স্থানীয় শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক ব্যক্তিদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সন্ধ্যা ছয়টায় দেশ-বিদেশের শিল্পী-কলাকুশলীদের অংশগ্রহণে অপতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ-এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করা হয়। সর্বশেষ রাত নয়টায় চোখ ধাঁধাঁলো বর্ণিল আতশবাজি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির ওমর ফারুক ও আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।. মুজিবনগর: মুজিবনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এ শোভাযাত্রা রেব হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুজিবনগর স্মৃতিসৌধে গিয়ে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেমসহ উপজেলার পরিষদের সব কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আনন্দ শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা, শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সব শেষে আতশবাজির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান