সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২০ ইং
চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার কমিটি গঠন
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাড. আলমগীর হোসেন এবং সাংবাদিক শাহ আলম সনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে এক আলোচনা সভার মধ্যে দিয়ে এ কমিটি গঠন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সব উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত সবার সম্মতিক্রমে অ্যাড. আলমগীর হোসেনকে সভাপতি ও শাহ আলম সনিকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার নতুন কমিটি গঠন করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান